Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

7 months ago

Nepal's official campaign: নেপালে শুরু নির্বাচনী প্রচার , তুঙ্গে উঠবে রাজনৈতিক তৎপরতা

Election campaign begins in Nepal
Election campaign begins in Nepal

 

কাঠমাণ্ডু, ১৬ ফেব্রুয়ারি  : নেপালে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলা প্রতিনিধি সভার নির্বাচনকে কেন্দ্র করে সোমবার থেকে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এদিন থেকে সব প্রার্থী ও রাজনৈতিক দলগুলি তাঁদের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। নেপালের নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ঠিক ১৫ দিন আগে থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারের অনুমতি দেওয়া হয়।

এই সময়সীমার মধ্যে দলগুলি মিছিল, জনসভা ও রোড-শো আয়োজন করতে পারবে। সেই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রচারমাধ্যমে নির্বাচনী বিজ্ঞাপন প্রচারেরও সুযোগ থাকবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া এই প্রচার অভিযান চলবে আগামী ২ মার্চ রাত ১২টা পর্যন্ত। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। তাই প্রচারের সময় কেউ যেন বিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য, বিভ্রান্তিকর সংবাদ এবং বিদ্বেষমূলক প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।

You might also like!