Entertainment

2 hours ago

Sunita Speaks on Personal Crisis: মেনোপজ, মানসিক চাপ ও দাম্পত্য টানাপোড়েন— খোলামেলা স্বীকারোক্তিতে সুনীতা আহুজা

Sunita Ahuja and Govinda
Sunita Ahuja and Govinda

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউড অভিনেতা গোবিন্দা-র সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে মুখ খুললেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। গত বছর তাঁদের সম্পর্কের টানাপোড়েন ঘিরে জোর চর্চা হয়েছিল। এমনকি পরকীয়ার অভিযোগও তুলেছিলেন সুনীতা। যদিও এ বিষয়ে নীরব থাকেন গোবিন্দা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা জানান,   “আমি এই আলোচনা থেকে দূরত্ব বজায় রাখতেই চাই সবসময়। আমি এই মুহূর্তে এমন একটা বয়সে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমার শরীরে নানা পরিবর্তন দেখা দিয়েছে। মেনোপজের মতো বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। এই সময়টা প্রতিটা মেয়ের জীবনেই ভীষণ গুরুত্বপূর্ণ একতা সময়। কারণ এই সময় শরীরে নানা পরিবর্তন আসে। এই সময় শরীরের সঙ্গে সঙ্গে মনেরও যত্নের দরকার। আর তার জন্য পাশে প্রয়োজন স্বামী, সন্তান ও পরিবারকে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। ফলে, আমি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতিটা মানুষের জীবনেই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। গোবিন্দারও রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, যথেচ্ছাচার সারা জীবন চলতে পারে না। একটা বয়সের পর বাইরের কেউ নয়। পরিবার, স্ত্রী-সন্তানই পাশে থাকে। এটাও মাথায় রাখা প্রয়োজন।”


তিনি আরও বলেন, “গোবিন্দাতার ছোটবেলার ভালোবাসা। তাঁর প্রতি আমার ভালোবাসা আমার টান বলে বোঝাতে পারব না। আমাদের চল্লিশ বছরের সম্পর্ক। আর এত বছরের সম্পর্ক সহজেই ভেঙে যাওয়া সম্ভব নয়। কিন্তু একইসঙ্গে আমি এ কথাও বলতে চাই যে প্রতিটা মেয়েরই জীবনে নানা ওঠাপড়া আসে। তাতে চুপ না থেকে মুখ খোলা খুব দরকার।” এই বক্তব্যের মাধ্যমে দাম্পত্য জীবনের সংকট, নারীর শারীরিক পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব— তিনটি বিষয়ই সামনে আনলেন সুনীতা। বলিউড মহলে ফের চর্চা শুরু হয়েছে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে।  

You might also like!