Netflix Pakistani Series | মাহিরা খান ও ফাওয়াদ খানের সিরিজ ভারতে নিষিদ্ধের দাবি, প্রধানমন্ত্রী মোদিকে চিঠি সিনে সংগঠনের

Indian cine body demands ban on Fawad Khan’s Pakistani Netflix series, writes to PM Modi
Indian cine body demands ban on Fawad Khan’s Pakistani Netflix series, writes to PM Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের কাজের সুযোগ নিয়ে বিতর্ক ফের নতুন করে মাথাচাড়া দিল। পুলওয়ামা হামলার পর থেকেই ভারতীয় সিনেমা ও বিনোদুনিয়ায় পাক শিল্পীদের অংশগ্রহণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে একাধিক সিনে সংগঠন। মাঝে সুপ্রিম কোর্টের রায়ে নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা কাটলেও বাস্তবে ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি তারকাদের উপস্থিতি তেমনভাবে চোখে পড়েনি। ২০২৫ সালে ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’-এর মুক্তিও ভারতে আটকে যায় পহেলগাঁও সন্ত্রাসের পর তৈরি হওয়া পরিস্থিতিতে। এবার নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সিরিজটি যাতে ভারতের দর্শকদের জন্য মুক্তি না পায়, সেই দাবি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। ফলে ওটিটি মঞ্চেও পাক শিল্পীদের কাজের সম্প্রচার নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্প্রতি নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের তরফে প্রযোজিত ‘জো বাচে হ্যায় সং সমেত লো’ শীর্ষক একটি পাকিস্তানি সিরিজের ঘোষণা করা হয়েছে। যেখানে অভিনয় করেছেন পাক মুলুকের দুই জনপ্রিয় তারকা ফাওয়াদ খান এবং মাহিরা খান। দু’জনেই অতীতে বলিউডে কাজ করেছেন। শুধু তাই নয়, ফাওয়াদ কিংবা মাহিরার গুণমুগ্ধে সংখ্যা নেহাত ভারতেও কম নয়। কিন্তু অতীতের একাধিক জঙ্গিহামলার কথা মাথায় রেখে পাক তারকাদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলিউডের সিনে সংগঠনগুলি। এবার ফাওয়াদ-মাহিরার সিরিজকেও সেই একই গেরোয় পড়তে হল।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে মোদিকে লেখা চিঠিতে উল্লেখ, “আমরা কঠোর শাস্তির বিধান-সহ একটি শক্তিশালী ও স্থায়ী আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য সব ওটিটি প্ল্যাটফর্মের কাছে আমাদের আবেদন, তারা যেন ভারতে কোনও পাকিস্তানি কন্টেন্ট প্রদর্শন না করে।” সংগঠনের দাবি, পাকিস্তানের কোনও সিরিজ, সিনেমা, গান কিংবা পডকাস্ট যেন এদেশে মুক্তি না পায়। এক্ষেত্রে সাম্প্রতিক পুলওয়ামা হামলার প্রসঙ্গ উল্লেখ করে সিনেসংগঠনের তৈরি করা তৎকালীন বিধিনিষেধের কথা মনে করিয়ে দিয়েছে AICWA। উল্লেখ্য, পাকিস্তানি এই সিরিজটিতে ফাওয়াদ খান, মাহিরা খানের পাশাপাশি অভিনয় করেছেন হানিয়া আমিরও। ‘সর্দারজি ৩’ ছবিতে যে অভিনেত্রীকে কাস্ট করায় রোষের মুখে পড়তে হয়েছিল দিলজিৎ দোসাঞ্ঝকেও। নেটফ্লিক্স যদিও এখনও স্পষ্ট করেনি যে ‘জো বাচে হ্যায় সং সমেত লো’ সিরিজটি আদৌ ভারতের দর্শক দেখতে পাবেন কি না!

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…