Country

1 hour ago

CBSE Board Exam 2026: সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ৪৬ লক্ষ

CBSE 10th & 12th Exams Begin Today
CBSE 10th & 12th Exams Begin Today

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এবার পরীক্ষার্থী প্রায় ৪৬ লক্ষ। এদিন নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা। দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ থেকে সিবিএসই এই নিয়ম চালু করছে। ১৫ মে থেকে দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। তবে, সেই সুযোগ সকলে পাবে না।

প্রথম পর্বের পরীক্ষাটি সকলকে দিতেই হবে। তবে, দ্বিতীয় পর্বটি ‘ইম্প্রুভমেন্ট এগজাম’ হিসাবে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ এই পরীক্ষা দিয়ে পড়ুয়ারা আরও ভাল ফল করতে পারবে। তবে, প্রথম পর্বে উত্তীর্ণেরা যে কোনও তিনটি বিষয়ে ওই পরীক্ষা দিতে পারবে। কিন্তু যাঁরা প্রথম পর্বে তিনটি বা তার বেশি সংখ্যক বিষয়ে পরীক্ষা দেবেন না, তাঁরা দ্বিতীয় পর্বে বসার অনুমতি পাবে না। ২০২৬-এর পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। দশমের পরীক্ষা ১১ মার্চ পর্যন্ত এবং দ্বাদশের পরীক্ষা ১০ এপ্রিল পর্যন্ত চলবে। এ বছর প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী ২০৪টি বিষয়ে পরীক্ষা দিতে চলেছে।

You might also like!