Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Drishyam 3: অক্ষয়ের জায়গায় কে? ‘দৃশ্যম ৩’-এর শুটিং- এ যোগ দিয়েই জল্পনা উসকে দিলেন প্রকাশ রাজ

Prakash Raj begins shooting for Drishyam 3
Prakash Raj begins shooting for Drishyam 3

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর আচমকাই ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ান অক্ষয় খান্না। সেই সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন একটাই—এই ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ চরিত্রে এবার কাকে দেখা যাবে? নানা নাম ঘুরলেও সাম্প্রতিক ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রকাশ রাজ।

সম্প্রতি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করেছেন প্রকাশ রাজ। নিজের সোশাল মিডিয়া পোস্টে তিনি জানান,  ‘জনপ্রিয় দৃশ্যম ৩ ছবির শুটিং শুরু করলাম। ছবির টিম এবং আমার চরিত্র দু’টোই দারুণ। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ এটুকু বলও আমি কাউকে সরিয়ে তাঁর জায়গায় আসিনি।’ এর বাইরে চরিত্র সম্পর্কে আর কোনও ইঙ্গিত দেননি প্রকাশ রাজ। এই পোস্টের পরেই অনুরাগীদের একাংশের ধারণা, অক্ষয় খান্নার ছেড়ে যাওয়া চরিত্রে নয়, বরং ‘দৃশ্যম ৩’-এ একেবারে নতুন কোনও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে প্রকাশ রাজকে। এর আগেও জয়দীপ অহলওয়াট এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার সময় একই ধরনের প্রশ্ন উঠেছিল—তিনি কোন চরিত্রে অভিনয় করবেন?


প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘দৃশ্যম ৩’-এর। তবে মুক্তির আগেই ছবিটি নানা বিতর্কে জড়িয়েছে। অক্ষয় খান্নার সরে দাঁড়ানো নিয়ে প্রযোজক কুমার মঙ্গতের সঙ্গে আইনি টানাপড়েনের খবরও সামনে আসে। শুরুতে পারিশ্রমিক ও চিত্রনাট্য সংক্রান্ত মতবিরোধের কথা শোনা গেলেও পরে জানা যায়, চরিত্রের লুক নিয়ে মতানৈক্যই নাকি বড় কারণ। শোনা যায়, অক্ষয় শেষ ছবিতে পরচুলা পরে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা নির্মাতারা ধারাবাহিকতার কথা ভেবে নাকচ করেন। আগের ছবিগুলিতে এমন লুক না থাকায়, শেষ ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন আনতে রাজি হননি নির্মাতারা।

এই সবকিছুর মাঝেই ‘দৃশ্যম ৩’-এ প্রকাশ রাজের যোগ দেওয়া নতুন কৌতূহল তৈরি করেছে। শেষ পর্যন্ত অক্ষয়ের চরিত্রে কাকে দেখা যাবে, নাকি সম্পূর্ণ নতুন কোনও সমীকরণ অপেক্ষা করছে দর্শকদের—তার উত্তর মিলবে পর্দায়।  

You might also like!