kolkata

1 hour ago

Weather Forcast: শীতের বিদায়লগ্নেও মৃদু ঠান্ডা, পারদ স্বাভাবিকের নীচেই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : শীতের বিদায়লগ্ন প্রায় এসেই গেল, এখনও রাতে ও ভোরে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও। শনিবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই। তবে, এবার ফাল্গুন মাসে তাপমাত্রার পারদ চড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। কলকাতার আকাশ থাকবে মূলত পরিষ্কার। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি।

You might also like!