Breaking News
 
Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের

 

Entertainment

2 months ago

Arijit Breaks Silence: প্লেব্যাক থেকে সরে দাঁড়িয়েও থামছেন না অরিজিৎ সিং, ট্রোলারদের কড়া বার্তা গায়কের

Singer Arijit Singh
Singer Arijit Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জানুয়ারি মাসে আচমকাই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তাঁর কণ্ঠে নতুন করে সিনেমার গান আর শোনা যাবে না—এই খবরেই মন ভেঙেছিল অসংখ্য অনুরাগীর। কেউ হতাশ, কেউ ক্ষুব্ধ, আবার সোশ্যাল মিডিয়ার একাংশে শুরু হয় কটাক্ষের ঝড়। তবে এতদিন নীরব থাকার পর অবশেষে এ বিষয়ে মুখ খুললেন গায়ক নিজেই।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি। সেখানে স্পষ্ট ভাষায় জানান, “আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। যদি আপনি আমার শ্রোতা না হন তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একইসঙ্গে আমি এটাও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করব। যে গুলির প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নতুন প্রোজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো। তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছে তাঁদের বলতে দাও। তাঁদের কোনও ব্যাখ্যা তমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনও প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাক। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।’


মাত্র ৩৮ বছর বয়সেই এমন সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। অনেকেরই ধারণা ছিল, তাঁর সামনে এখনও দীর্ঘ ও উজ্জ্বল পথ পড়ে রয়েছে। ২০০৫ সালে রিয়্যালিটি শো ফেম গুরুকুল-এ প্রতিযোগী হিসেবে পরিচিতি পাওয়া অরিজিতের পথচলা কিন্তু সহজ ছিল না। সেই প্রতিযোগিতায় জিততে না পারলেও পরে ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। বলিউডে তাঁর প্রথম বড় ব্রেক আসে মার্ডার ২ ছবির ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে। এরপর একের পর এক সুপারহিট গান তাঁকে পৌঁছে দেয় শীর্ষে। একসময় বলিউডের পুরুষ প্লেব্যাক মানেই যেন অরিজিৎ—এমনই সমার্থক হয়ে ওঠে তাঁর নাম।

তবে প্লেব্যাক ছাড়লেও সংগীতচর্চা থামছে না। লাইভ কনসার্ট, স্বতন্ত্র মিউজিক প্রোজেক্ট এবং অন্যান্য সঙ্গীতধর্মী উদ্যোগে তাঁকে দেখা যাবে আগের মতোই। অর্থাৎ সিনেমার গানের অধ্যায় শেষ হলেও, অরিজিতের সুরযাত্রা এখনও বহমান। ভক্তদের আবেগ, ট্রোলারদের কটাক্ষ—সব কিছুর মধ্যেই শান্ত থাকার বার্তা দিলেন তিনি। আর তাতেই স্পষ্ট, সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত হলেও, শ্রোতাদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

You might also like!