Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

Smart Gifts for Travelers: ভ্রমণপাগল মানুষটিকে কী উপহার দেবেন? ট্রাভেল এসেনশিয়ালেই লুকিয়ে চমক

Apple AirTag
Apple AirTag

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাহাড়ের কুয়াশা, সমুদ্রের ঢেউ কিংবা জঙ্গলের নির্জনতা—যাঁর মন পড়ে থাকে পথে-প্রান্তরে, তাঁকে উপহার বাছাই করা সত্যিই কঠিন কাজ। সাধারণ উপহার নয়, দরকার এমন কিছু যা তাঁর পরবর্তী সফরকে আরও সহজ, নিরাপদ ও স্মরণীয় করে তুলবে। তাই ভ্রমণপ্রেমীর জন্য সেরা পছন্দ হতে পারে এমন কিছু ‘ট্রাভেল এসেনশিয়াল’, যা প্রতিটি যাত্রায় সঙ্গী হয়ে উঠবে।

আজকের দিনে ভ্রমণ মানেই শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া নয়, সঙ্গে থাকে নিরাপত্তা ও সুবিধার ভাবনাও। বিশেষ করে লাগেজ হারানোর ভয় প্রায় সব পর্যটকেরই চিরচেনা দুশ্চিন্তা। বিমানবন্দর হোক বা রেলস্টেশন—ভুলবশত স্যুটকেস হারিয়ে গেলে ভ্রমণের আনন্দ মুহূর্তে মাটি। রইল তেমনই কিছু গিফটিং আইডিয়ার সন্ধান।

১. অ্যাপেল এয়ারট্যাগ: জিনিসভর্তি স্যুটকেস বা ব্যাকপ্যাক হারিয়ে যায়নি তো? ভ্রমণপ্রেমীদের সবচাইতে বড় ভয় বোধহয় এখানেই। স্যুটকেসের সঙ্গে যদি অ্যাপেল এয়ারট্যাগ লাগিয়ে রাখা যায়, তবে তা ‘ফাইন্ড মাই অ্যাপ’-এর সাহায্যে দূর থেকেও ট্র্যাক করা যাবে। অর্থাৎ প্লেন, ট্রেন বা দূরপাল্লার বাসে লাগেজটি যত দূরেই থাক না কেন, হদিশ থাকবে পর্যটকের হাতের মুঠোতেই।

২. রিফ্রেশিং’ সুগন্ধী: বেড়াতে বেরিয়ে সচরাচর জামাকাপড় কাচার সুযোগ মেলে না। তাছাড়া সারাদিনের ঘোরাঘুরিতে সহজেই ঘাম হয়। সঙ্গে যদি ‘সাইট্রাস-ফ্লোরাল’ নোটের পারফিউম থাকে, তবে অনেকখানি রেহাই মিলতে পারে। পাতিলেবু, কলমালেবুর ফুল অথবা ল্যাভেন্ডারের গন্ধ বহুক্ষণ পর্যন্ত থেকে যায়। ভিতর থেকে তরতাজা অনুভব করায় পর্যটককে।

৩. স্টাইলিশ টোট ব্যাগ: সঙ্গের ভারী লাগেজ নামিয়ে রেখে, কেবলমাত্র সারাদিনের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিয়ে বেরিয়ে পড়তে পছন্দ করেন ভ্রমণপ্রেমীরা। সঙ্গীকে দিন এমন টোট ব্যাগ, যা কাজের তো বটেই। দেখতেও স্টাইলিশ। তাঁর মুখে আপনার বিচক্ষণতার তারিফ পাক্কা!

৪. সঠিক সানস্ক্রিন: দূষণ-ধোঁয়া-ধুলো অথবা সূর্যের ক্ষতিকারক রশ্মি সরাসরি ত্বকে লাগলে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সঙ্গীকে উপহার দিন এসপিএফ ফিফটি অথবা সেভেন্টি-যুক্ত সানস্ক্রিন। ট্রিপের শেষেও ত্বক যেন থাকে একইরকম জেল্লাদার।

৫. ভালো মানের ইয়ারপড: অনেকেই বেড়াতে গিয়ে পছন্দসই গান শুনতে ভালোবাসেন। অনেকে আবার চোখে যা দেখছেন, অন-কল ভাগ করে নিতে চান সঙ্গীর সঙ্গে। এমন মানুষকে উপহার হিসেবে দেওয়াই যায় ভালোমানের ইয়ারপড। ঝাড়া হাত-পা হয়ে ঘুরতে ঘুরতে গান শুনুক, গল্প করুক সে মানুষ।

৬. আরামদায়ক স্নিকার্স: প্রচুর পথ হাঁটতে হলে, পায়ের আরামের কথা তো ভাবতেই হবে। সঠিক সাইজের ও উন্নতমানের প্যাডযুক্ত স্নিকার্স যদি সঙ্গে থাকে, তাহলে যেকোনও পথকেই মসৃণ মনে হয়। দিনশেষে পায়ের ব্যাথার ঝামেলাও থাকে না। তাই আপনার সঙ্গীর শখ যদি হয় ট্রেকিং, বেছে নিন সঠিক স্নিকার্স।

এ ছাড়াও ভ্রমণপিপাসুদের জন্য উপহার হিসেবে ভাবতে পারেন—কমপ্যাক্ট ট্রাভেল অর্গানাইজার, হালকা ওজনের ট্রেকিং ব্যাকপ্যাক কিংবা পোর্টেবল পাওয়ার ব্যাংক। এই ধরনের উপহার কেবল ব্যবহারিকই নয়, প্রতিটি সফরে উপহারদাতার কথাও মনে করিয়ে দেবে। অতএব, যদি ভালোবাসার মানুষটি হন প্রকৃতিপ্রেমী ও পথচলার সঙ্গী, তবে এমন উপহারই দিন যা তাঁর প্রতিটি অভিযানে হয়ে উঠবে নির্ভরতার প্রতীক। 

You might also like!