Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kolkata rainfall alert: তৈরি হল নিম্নচাপ; টানা বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তাল সমুদ্র

low pressure in Bay of Bengal
low pressure in Bay of Bengal

 

কলকাতা, ১৪ জুলাই : ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল, যার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণও। সেই সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই বৃষ্টি সোমবারও থামেনি। টানা বৃষ্টি চলছে সর্বত্রই। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। তবে বেশ কিছু জেলায় এই দু’দিন ভারী কিংবা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!