Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃষ্টিতে বিরামের লক্ষণ নেই, দক্ষিণবঙ্গে ফের ভারী বর্ষণের সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২১ জুলাই : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের ভ্রুকুটি! বর্ষার বৃষ্টিতে আপাতত বিরামের লক্ষণ নেই। প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। এর মাঝে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল গঠনের পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

আগামী বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃহস্পতিবার অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের অন্য কোনও জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে সর্বত্রই।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

You might also like!