Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Weather Alert: ফের নিম্নচাপের ভ্রুকুটি, ২৩ জুলাই থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

South Bengal rain
South Bengal rain

 

কলকাতা, ২০ জুলাই : উত্তর বঙ্গোপসাগরের উপর আবারও নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সেই কারণে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে। তবে, আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরের দিন এই জেলাগুলির পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!