Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Indonesia earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.৭

Indonesia earthquake
Indonesia earthquake

 

জাকার্তা , ১৪ জুলাই  : সোমবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ । এদিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। যদিও ভূমিকম্পটি জোরালো হলেও সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি। যদিও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। আবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে যে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১০ কিমি গভীরে। ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পূর্ব ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি ছোট শহরে এই কম্পন অনুভূত হয়েছে।

You might also like!