Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Calcutta HC: বিচারপতিকে বদলির সিদ্ধান্ত, কার্যত কর্মবিরতি কলকাতা হাই কোর্টে

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ১ এপ্রিল : দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মাকে কলকাতা হাই কোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। প্রতিবাদে সরব কলকাতা হাই কোর্টের আইনজীবীরা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কার্যত কর্মবিরতি পালন করেন তাঁরা। বিক্ষোভকারীদের কথায়, যে বিচারপতির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করা হয়েছে। কলকাতা হাই কোর্ট ‘ডাম্পিং গ্রাউন্ড’ নয়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে, নগদ উদ্ধার মামলায় দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকেও এলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়েছিল। সেই সিদ্ধান্তের প্রতিবাদেও তুমুল বিক্ষোভ হয়।

You might also like!