Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Massive quake: ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আলাস্কা, জারি সুনামি সতর্কতা

Alaska  earthquake
Alaska earthquake

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জোরালো ভূমিকম্প আলাস্কায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফে ইতিমধ্যেই সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ফলে ছড়িয়েছে চাঞ্চল্য।জানা যাচ্ছে, বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ আচমকাই কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের প্রাবল্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল পোপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা পেনিনসুলাতে সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও সূত্রের খবর, কিছুক্ষণ আগেই তা প্রত্যাহার করা নেওয়া হয়েছে। কিন্তু আতঙ্ক এখনও কাটেনি। ভূমিকম্পের পরেই প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কম্পন অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি এবং ভিডিও (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, কোথাও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি দুলছে। কোথাও আবার কম্পনের ফলে বাড়ির ভিতরের বিভিন্ন জিনিসপত্র পড়ে গিয়েছে। 

আলাস্কার দক্ষিণ উপকূল এমনিতেই ভূমিকম্পপ্রবণ। প্রতি বছরই সেখানে ছোট-বড় একাধিক ভূমিকম্প দেখা যায়। গত বছরও ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল আলাস্কা। তবে তাতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

You might also like!