Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Kolkata Godown Fire: আনন্দপুরের আগুনে মৃত্যু বেড়ে ২১, এখনও কয়েকজন নিখোঁজ

Fire at Kolkata warehouse
Fire at Kolkata warehouse

 

আনন্দপুর, ২৯ জানুয়ারি : আনন্দপুরের নাজিরাবাদে দগ্ধ গুদামে এখনও কাজ করছে কলকাতা পুরসভা এবং দমকল। আগুন পুরোপুরি নিভলেও, সব জায়গায় পৌঁছতে পারেনি দমকল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১।

নমুনা সংগ্রহ করতে ফের ফরেন্সিক প্রতিনিধি দল সেখানে আসতে পারে। এখনও পর্যন্ত আনন্দপুরে ২১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ। জতুগৃহ জোড়া গোডাউনের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে পুরোদমে। যত বেশি ভাঙা লোহা, অ্যাসবেস্টাস সরানো হচ্ছে, ততই যেন নিখোঁজ কর্মীরা বদলে যাচ্ছেন মৃতের তালিকায়। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৬ বলে জানা যাচ্ছে।

You might also like!