Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Shakib Al Hasan: যেকোনও পর্যায়ের ক্রিকেটে ‍বল করায় বাধা নেই সাকিবের

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

লন্ডন, ২০ মার্চ  :অবশেষে সাকিবের মুক্তি। যে কোনও পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে বাধা নেই সাকিবের। সাকিবকে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম‍্যাচে সাকিবের বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর ইসিবি যেকোনও পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর বার্মিংহামের এই লাফবোরোর ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব। কিন্তু সেখানে অকৃতকার্য হন তিনি। এরপর চেন্নাইয়ের পরের পরীক্ষায়তেও অকৃতকার্য হন। সুসংবাদ তিনি পেলেন এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে ফিরে গিয়ে।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে তাঁর সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন ‍বুধবার রাতে। তাঁর বোলিং ‌‍অ‍্যাকশন এখন বৈধ। এখন তিনি যে কোনও পর্যায়ের ক্রিকেটে অংশ নিতে পারেন।পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…