Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, একইসঙ্গে চলবে ঝড়-বৃষ্টিও

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২১ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩ দিনে, দিনের তাপমাত্রা ৪-৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে চলবে ঝড়-বৃষ্টিও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে ২২ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর ২২ মার্চ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৪ মার্চের পর থেকে বদলাবে আবহাওয়া। দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া হয়ে উঠবে শুষ্ক।

You might also like!