Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Titas Bhowmick: গত বছরেই সাত পাকে ঘুরেছেন, এর মধ্যেই সুখবর দিলেন তিতাস

Titas Bhowmick
Titas Bhowmick

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২২-এই নতুন জীবন শুরু করেছিলেন অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmick) । বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর দিলেন অনুরাগীদের । মা হলেন তিতাস অর্থাৎ তোমায় আমায় মিলে ধারাবাহিকের কাকলি । পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি । ছেলের নাম রেখেছেন কবীর ।

চলতি বছর ১৬ নভেম্বর মা হয়েছেন তিনি । বুধবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে খুশির খবর শেয়ার করে নিয়েছেন তিতাস । ৬ দিনের ছেলের ছোট্ট হাতের ছবি শেয়ার করে তিতাস লিখেছেন, রাতে টানা ঘুমোচ্ছে, খুবই শান্ত তাঁর ছেলে। গোটা পরিবার এখন মেতে রয়েছে কবীরকে নিয়ে ।

গত বছর মে মাসে স্নেহাশিস দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে দিল্লিতে থাকছেন । রাজধানীতেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিতাস ।


You might also like!