Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Namkhana : নামখানায় মুড়িগঙ্গা নদী বাঁধে ধস, আতঙ্কিত স্থানীয় মানুষজন

Muriganga river collapsed (Collected)
Muriganga river collapsed (Collected)

 

নামখানা, ১৯ সেপ্টেম্বর : দক্ষিণ ২৪ পরগনার নামখানায় নদী বাঁধে ধস নামল, এর ফলে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালেই নামখানা ব্লকের নারায়ণগঞ্জ এলাকায় মুড়িগঙ্গা নদী বাঁধে হঠাৎই ধস নামে। স্থানীয় সূত্রে খবর, দু'মাস আগে বিপুল পরিমান টাকা খরচ করে মাটি ও বাঁশ খুঁটি দিয়ে এই বাঁধ নির্মাণ করেছিল সেচ দফতর।

দুই মাস যেতে না যেতেই প্রায় ১০০ মিটার নদী বাঁধে ধস নামায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বাঁধ নির্মাণের কাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছে নারায়ণগঞ্জবাসী। বাঁধ ধসের কারণে নদীর জল গ্রামে ঢুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। এমনিতেই সকাল থেকেই দু'এক পশলা বৃষ্টিও হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়তেও পারে।

You might also like!