Breaking News
 
BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Ritabrata Banerjee: ‘২১ জুলাইয়ের মঞ্চ শুধু শহিদদের’, নাচ-গান নয়—ঋতব্রত শিবিরের বার্তায় বদলে যাচ্ছে সমাবেশের ছবি

 

West Bengal

7 months ago

West Bengal Weather: ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, শীতের আমেজ সর্বত্রই

West Bengal Weather
West Bengal Weather

 

কলকাতা, ১৩ ডিসেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শীতের আমেজ বজায় রয়েছে। শনিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। শুক্রবারের তুলনায় এদিন সামান্য বেড়েছে নূন্যতম তাপমাত্রা। শীতের দাপট অনেকটাই বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। ঠান্ডায় কাঁপছে দার্জিলিং ও কালিম্পঙ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আপাতত উত্তুরে হাওয়ার গতি অবাধ। ফলে শীতের আমেজ বজায় থাকবে। রাজ্যের সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তার ফলে দৃশ্যমানতাও সামান্য কমে আসতে পারে। আগামী একদিন তাপমাত্রায় খুব বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কলকাতায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে।

You might also like!