West Bengal

1 hour ago

West Bengal Assembly Election: ভোট-সমীক্ষার নামে বহিরাগতদের আনাগোনার অভিযোগ, হুগলিতে গ্রেফতার এক

'Fake' surveyor from Uttar Pradesh arrested in Debanandpur, Hooghly
'Fake' surveyor from Uttar Pradesh arrested in Debanandpur, Hooghly

 

হুগলি, ১৭ ফেব্রুয়ারি : বাড়ি বাড়ি গিয়ে বেশ কিছু প্রশ্ন করছিলেন এক যুবক। গলায় ঝোলানো একটি সংস্থার পরিচয়পত্র। যুবককে দেখে অনেকেরই সন্দেহ হয়। এনিয়ে দিন দুই আগে শোরগোল পড়েছিল হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভুয়ো পরিচয়ে সমীক্ষার কাজ চালানোর অভিযোগে মঙ্গলবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবক উত্তর প্রদেশের গুরুগ্রামের বাসিন্দা। কে বা কারা তাঁকে বিধানসভা ভোটের আগে এধরনের সমীক্ষা করতে এরাজ্যে পাঠিয়েছে, কাদের হয়েই বা কাজ করছে সে, সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভোটের মুখে রাজ্যে বহিরাগতদের আনাগোনা বাড়ছে, শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এনিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। রাজ্যের সীমানা এলাকায় পুলিশকে কড়া নজরদারির নির্দেশও দিয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার আচমকাই এলাকায় উদয় হন এক যুবক। সকাল থেকেই ওই যুবক দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে সমীক্ষার নামে বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। পাড়ার বিভিন্ন দোকান, চায়ের ঠেকে গিয়েও ওই যুবক এধরনের প্রশ্ন করে তথ্য সংগ্রহ করতে শুরু করেন। যুবকের আই কার্ডে উল্লেখ ছিল একটি কনসাল্টিং সংস্থার নাম। একটি মোবাইল অ্যাপে সমস্ত তথ্য নথিবদ্ধ করছিলেন ওই যুবক। কিন্তু আচমকা এখানে এসে নির্বাচনী সমীক্ষা কেন? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে না পারায় যুবকের উপর সন্দেহ আরও বেড়ে যায়। বিকাশকে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

You might also like!