
নয়া দিল্লি, ১১ ফেব্রুয়ারি : মঙ্গলবার আইসিসি জানিয়েছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ছয়টি খেলার পর দেখা যাচ্ছে আগের সংস্করণের তুলনায় তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ভিডিও ভিউ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক বিবৃতিতে, আইসিসি জানিয়েছে যে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ৬৪৭ মিলিয়ন ভিডিও ভিউ পেয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে-এবার নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি যুক্ত হওয়ায় জন্য বিশ্বকাপে দর্শক সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে ।
আইসিসির তথ্য অনুসারে-
অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারকারির সংখ্যা:
২০২৪ সাল থেকে আইসিসি অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৮৩% বেড়েছে, আর আইসিসির ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১৬%।
আইসিসির পূর্ণ সদস্য সংখ্যার বাইরে:
চলতি বিশ্বকাপে পূর্ণ সদস্য দেশগুলির বাইরের সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থক বৃদ্ধি দেখা গেছে। দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে ব্যবহারকারীর সংখ্যা ৪৪২% বড়েছে।
আর আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ১৯৬% এবং ৪৯% বৃদ্ধি পেয়েছে।
ধারাভাষ্যতে প্রচারের মাধ্যমে:
আইসিসি টিভিতে প্রথমবারের মতো ইংরেজি-বহির্ভূত ধারাভাষ্য প্রচারের মাধ্যমে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখানে ইংল্যান্ড বনাম নেপালের নেপালি ফিড এবং ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দি ফিড শীর্ষ দুটি স্ট্রিমিং ম্যাচ ছিল।
