Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

5 months ago

Valentine’s Style & Beauty: ভ্যালেন্টাইনে নখেই ফুটুক ভালোবাসা, ঘরোয়া নেলপলিশেই সহজ হার্ট নেল আর্ট

Valentine’s Day Nail Art
Valentine’s Day Nail Art

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে মানেই বিশেষ সাজ। পোশাক, মেকআপ, অ্যাক্সেসরিজ—সবকিছুতেই থাকে যত্নের ছোঁয়া। কিন্তু অনেক সময়ই নজর এড়িয়ে যায় এক গুরুত্বপূর্ণ অংশ—নখ। অথচ পরিপাটি ও আকর্ষণীয় নখসজ্জাই আপনার সম্পূর্ণ লুককে করে তুলতে পারে আরও নজরকাড়া। নেল আর্ট এখন ট্রেন্ডের শীর্ষে। তবে পার্লারে গিয়ে বাড়তি খরচ করার প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ নেলপলিশ দিয়েই খুব সহজে তৈরি করা যায় সুন্দর হার্ট নেল আর্ট, যা প্রেম দিবসের আবহকে আরও মিষ্টি করে তুলবে।


∆ কীভাবে করবেন ঘরোয়া হার্ট নেল আর্ট? 

১। নখ সাজাতে দরকার খুব সরু একটি তুলি। প্রথমেই নখে কোনও হালকা রঙের নেলপলিশ পরে নিন। হাতের কাছে রাখুন একটি সরু কাঠি। লাল বা মেরুন রঙের নেলপলিশে কাঠিটি চুবিয়ে নখের কোণ বরাবর দুটি বিন্দু দিন। তার পরে সরু তুলির সাহায্য তা থেকে হার্টের আকার দিন। একটি বড় হার্ট আঁকতে পারেন, আবার ছোট ছোট হার্টও তৈরি করতে পারেন।

২। নখে হালকা রঙের নেলপলিশ পরে নিন। এবার একটি করে নখ ছেড়ে গাঢ় রঙের নেলপলিশ দিয়ে হার্ট আঁকুন। শুধুই বাইরের রেখাটি টানুন, ভিতরটি ভরাট করতে হবে না।পরে সোনালি বা রুপোলি নেলপালিশ দিয়ে হার্টের আকৃতির ভিতরটি ভরাট করে নিন।

৩। পছন্দের নেলপলিশ পরুন। সেটি শুকিয়ে গেলে গাঢ় রঙের নেলপলিশে ইউপিন ডুবিয়ে তার সাহায্যে নখে পাশাপাশি দু’টি ডট বা বিন্দু দিন। নির্দিষ্ট দূরত্ব অন্তর পাশাপাশি দু’টি করে মোট তিন জোড়া ডট দিন। তার পর টুথ পিক বা দাঁত খোঁচানোর সরু কাঠি দিয়ে ওই দু’টি ডট থেকে ছোট ছোট হৃদয়ের নকশা তৈরি করুন।

ভ্যালেন্টাইনের সাজ মানেই জাঁকজমক নয়, বরং নিজের হাতে তৈরি ছোট্ট ছোঁয়াই হতে পারে সবচেয়ে স্পেশাল। তাই এ বছর ভালোবাসার দিনে নখেই ফুটুক হৃদয়ের গল্প—সহজে, সাশ্রয়ে, নিজের মতো করে।  

You might also like!