Game

1 hour ago

FA Cup: এফএ কাপ, সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল

Mohamed Salah
Mohamed Salah

 

ম্যানচেস্টার, ১৫ ফেব্রুয়ারি : এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে স্যালফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর শনিবার রাতের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে দারুণ জয় পেয়েছে লিভারপুল। ইংল্যান্ডের তৃতীয় বিভাগের দল স্যালফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে যায় সিটি। এরপর ম্যাচের ৮১ মিনিটে রায়ান শেরকির পাস থেকে জালের দেখা পান ডিফেন্ডার গেহি। গত মরসুমে তৃতীয় রাউন্ডে এই সিটির কাছে ৮-০ গোলে হেরে বিদায় নিয়েছিল স্যালফোর্ড। এবারও সিটিজেনদের কাছে হেরেই বিদায় নিল তারা। খারাপ সময়ের মাঝে দারুণ জয়ে এফএ কাপের পরের রাউন্ডে উঠলো লিভারপুল। বল দখল ও আক্রমণে ব্রাইটন থেকে পিছিয়ে থাকলেও, তিনটি গোল করে অলরেডরা। ম্যাচের ৪২ মিনিটে কেরকেজের নিচু ক্রস থেকে গোল করেন জোন্স। দ্বিতীয় হাফে দুইটি গোল করে অলরেডরা। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসালাই। আর পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন সালাহ। এদিকে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে অ্যাস্টন ভিলা। নিউক্যাসলের কাছে ৩-১ গোলে হেরেছে তারা।

You might also like!