Breaking News
 
BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Ritabrata Banerjee: ‘২১ জুলাইয়ের মঞ্চ শুধু শহিদদের’, নাচ-গান নয়—ঋতব্রত শিবিরের বার্তায় বদলে যাচ্ছে সমাবেশের ছবি

 

West Bengal

7 months ago

Bengal Weather Update: দক্ষিণ ও উত্তরবঙ্গে শীতের আমেজ, হেরফের নেই তাপমাত্রায়

Winter mood in Bengal
Winter mood in Bengal

 

কলকাতা, ১০ ডিসেম্বর : তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও, দক্ষিণ ও উত্তরবঙ্গে বজায় রয়েছে শীতের আমেজ। আগামী ৭-দিন একইরকম থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট, দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আপাতত তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

You might also like!