Breaking News
 
BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Ritabrata Banerjee: ‘২১ জুলাইয়ের মঞ্চ শুধু শহিদদের’, নাচ-গান নয়—ঋতব্রত শিবিরের বার্তায় বদলে যাচ্ছে সমাবেশের ছবি

 

West Bengal

7 months ago

Bankura News: বাঁকুড়ায় ফের হাতির হানা, ফসল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক কৃষক

Death of farmer In Bankura
Death of farmer In Bankura

 

বাঁকুড়া, ১৩ ডিসেম্বর : জমির ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল কৃষকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কুড়চিডাঙ্গা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম (৪০)। হাতির আক্রমণের হাত থেকে চাষের আলু বাঁচাতে গিয়েই মৃত্যু হয়েছে রামপদর। শুক্রবার ২৩টি হাতির একটি পাল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। হাতির আক্রমণে খেতের আলুর ব্যাপক ক্ষতি হতে পারে এই আশঙ্কায় শুক্রবার সন্ধে থেকে অন্যান্যদের সঙ্গে ফসল পাহারা দিচ্ছিলেন রামপদ। এর পরে হাতির দল খেতে ঢুকে পড়লে অন্যান্যদের সঙ্গে রামপদও হাতির পালকে তাড়াতে যান। সেই সময়েই একটি হাতির সামনে পড়ে যান রামপদ। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

You might also like!