Breaking News
 
Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা

 

West Bengal

7 months ago

Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজ কোচবিহারের প্রকাশ্য জনসভা থেকে কেন্দ্রের নতুন শ্রম আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা দেওয়ার জন্য যে নতুন শর্ত চাপানো হয়েছে, তা অসম্মানজনক। আমরা মানছি না, মানব না।” সেই আক্রমণের প্রমাণ হিসেবে মমতা প্রকাশ্যেই সেই কাগজ ছিঁড়ে ফেলেন। 

সোমবার কোচবিহারে দু’দিনের সফরে এসে মমতা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রকে একের পর এক ইস্যুতে আক্রমণ শানান। বিশেষ করে কেন্দ্রের নতুন লেবার কোডের বিরুদ্ধে তিনি প্রতিবাদের সুর চড়ালেন। তাঁর কথায়, ”তিন, চারদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের। এই আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ।” 

নতুন শ্রম আইনের মাধ্যমে দেশে ৪৪টি ভিন্ন শ্রম আইনকে একত্রিত করে চারটি শ্রম কোড চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই কোড রাজ্যে কার্যকর হবে না। মমতা আরও বলেন, ”১০০ দিনের কাজের টাকা পাওয়ার জন্য নতুন করে যেসব শর্ত চাপানো হয়েছে, তা অসম্মানজনক। এটা মানছি না, মানব না। এই কাগজ ছিঁড়ে ফেললাম। এটা কেন্দ্রের পাঠানো কোনও নোটিস নয়, এটা আমার কাগজ।” তার আগেই অবশ্য মমতা বলেন, ”১০০ দিনের কাজে এখনও ৫১,৬১৭ কোটি টাকা পাইনি। তোমাদের দয়ার দরকার নেই, আমরা বিকল্প কাজ করতে জানি। আমরা আবার ক্ষমতায় আসব, নিজেরাই কর্মশ্রী প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজের ব্যবস্থা করব।”  


You might also like!