Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

kolkata

2 hours ago

Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুণেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর খুনের ঘটনায় অগ্নিগর্ভ বাংলার রাজনীতি। ভাষা ও পরিচয়ের কারণে এই ধরণের আক্রমণকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এটি কেবল একটি মৃত্যু নয়, বরং পরিচিতিবাদের এক কুৎসিত রূপ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শোকসন্তপ্ত পরিবারের পাশে রাজ্য প্রশাসন সবরকমভাবে দাঁড়িয়েছে। বাংলার মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি যে কোনো আপস করবেন না, তা তাঁর বার্তায় পরিষ্কার।

বৃহস্পতিবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এক যুবককে তাঁর ভাষা, পরিচয়, শিকড়ের জন্য অত্যাচার করা হয়েছে। এবং শেষে হত্যা করা হয়েছে।’ পরিবারের পাশে দাঁড়িয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও তুলেছেন তিনি। মমতা (Mamata Banerjee) লেখেন, ‘আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেনের পরিবারকে বলছি এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে আছে।’

তাঁর বাড়ি পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের তুমড়াশোলের বাঁধডিতে। পুরুলিয়ার ৭৮ নম্বর বুথের ভোটার তিনি। নিহত ওই পরিযায়ী শ্রমিক তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই গাড়ির পার্টস তৈরির কোম্পানিতে কাজ করতেন। অভিযোগ, স্রেফ বাংলা ভাষায় কথা বলাতেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে পুণেতে।

পুণের কোরেগাঁও ভিমার পাশে সনৎ বাড়ি এলাকায় ওই নিহত পরিযায়ী শ্রমিকের কর্মস্থল ছিল। মঙ্গলবার বিকাল ৩ টার শিফটে তার ডিউটি যান তিনি। সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুণের শিকারপুর থানার পুলিশ। 

You might also like!