Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

5 months ago

Promise Day: ‘তিন সত্যি’ থেকে গুগল প্রমিস— বদলাচ্ছে ভালোবাসার অঙ্গীকারের ভাষা

Promise Day is celebrated annually on February 11
Promise Day is celebrated annually on February 11

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘তোমাকেই আমি ভালোবাসি— সত্যি, সত্যি, সত্যি।’ ভালোবাসা প্রমাণের এই তিন সত্যির রেওয়াজ নতুন নয়। দেবদাসের যুগ থেকেই প্রিয় মানুষকে বিশ্বাস করাতে এই তিনবার সত্যি বলার প্রমিস চলে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের ভাষা, বদলেছে অঙ্গীকার করার ধরনও।

আজকের আইফোন আর ইন্টারনেটের যুগে প্রমিস আর শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই। প্রমিস ডে মানেই এখন সোশ্যাল মিডিয়ায় ভারী ভারী পোস্ট, গুগলে ছড়ানো প্রতিশ্রুতি, কিংবা গ্রাফিক্স কার্ডে সাজানো ভালোবাসার ঘোষণা। প্রযুক্তির ছোঁয়ায় প্রমিস পেয়েছে নতুন রূপ, নতুন গ্ল্যামার।

তবে বিশেষ দিনে আবেগে ভেসে গিয়ে হঠাৎ করে বড়সড় প্রমিস করার আগে একটু থামা জরুরি। কারণ, প্রতিশ্রুতি মানেই দায়িত্ব। শুধু সুন্দর শব্দ বা ঝলমলে গ্রাফিক্স নয়, সেই অঙ্গীকার বাস্তবে পালন করা সম্ভব কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


অতএব, প্রিয় মানুষকে প্রমিস করার আগে জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় -


১) প্রমিস করার কায়দা নিয়ে বেশি ভাববেন না। বরং কী প্রমিস করছেন সেটাকে গুরুত্ব দিন। এমন কোনও প্রমিস করবেন না, যা পরে ভাঙতে হতে পারে। এক্ষেত্রে সঙ্গীকে স্বপ্নের জোয়ারে না ভাসানোই ভাল।

২) প্রেমে পড়েই অনেকে সারাজীবন একসঙ্গে থাকার প্রমিস করে ফেলেন। বলা সহজ হলেও, কাজটা কঠিন। তাই প্রমিস করার আগে ভাবুন, সময় নিন। বরং সম্পর্কে থেকে কেউ কাউকে ধোঁকা দেবেন না, এই প্রমিসই করুন। মনের সব কথা শেয়ার করবেন। তাহলেই প্রেমের সময় হবে দীর্ঘ।

৩) দুম করে প্রেমে পড়া যায়। কিন্তু প্রেম টিকিয়ে রাখাটাই আসল কেরামতি। তাই প্রমিস ডেতে মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে, মন খুলে সত্যি কথা বলুন।

৪) প্রমিস ডেতে প্ল্যান করুন ভবিষ্যতের ৷ একসঙ্গে মিলে সেই প্ল্যানকে বাস্তবায়িত কীভাবে করবেন, সেটাই হোক শপথ ৷

৫) সত্যিকারের ভালবাসা পাওয়া খুবই কঠিন ৷ তাই প্রেম যদি সত্যিই করে থাকেন, তা স্বীকার করতে লজ্জা পাবেন না। বরং এদিনটা মন খুলে প্রিয় মানুষকে জানিয়ে দিন, আপনি তাকেই ভালবাসেন।

প্রমিস ডেতে তাই প্রিয় মানুষকে কিছু বলার আগে ভাবুন— আপনার কথার ওজন কতটা, আপনার প্রতিশ্রুতির ভিত কতটা মজবুত। কারণ ভালোবাসা শুধু বলা নয়, সময়ের সঙ্গে সঙ্গে তা প্রমাণ করাই আসল প্রমিস।  


You might also like!