Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

9 months ago

Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া

Former Bangladesh prime minister Khaleda Zia
Former Bangladesh prime minister Khaleda Zia

 

ঢাকা, ১২ ডিসেম্বর : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে নভেম্বরের ২৩ তারিখ থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা। চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্বাসকষ্ট বেড়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণও কমে গিয়েছে। সেই কারণেই তাঁকে জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।

গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বেশ কিছু জটিলতা ধরা পড়ে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি। এই কারণে প্রথমে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। অবস্থা উন্নতি না হওয়ায় ফুসফুস-সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

You might also like!