Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

1 month ago

2026 World Cup ticket prices reach ₹7.84 lakh: বিশ্বকাপ, উচ্চ দাম সত্বেও ২৪ ঘণ্টায় ৫০ লক্ষ টিকিটের আবেদন

2026 World Cup ticket prices reach ₹7.84 lakh
2026 World Cup ticket prices reach ₹7.84 lakh

 

জুরিক, ১৩ ডিসেম্বর : বিশ্বকাপ টিকিটের উচ্চ মূল্য নিয়ে সমর্থকদের ক্ষোভ থাকলেও এর মাঝেই ফিফা শুক্রবার জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপের প্রথম ২৪ ঘণ্টায় তারা ৫০ লক্ষ টিকিটের আবেদন পেয়েছে।
বিগত শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার পর ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের সমর্থকেরা আবেদন জমা দেন। গত সপ্তাহে টুর্নামেন্টের ড্র হওয়ার পর নির্দিষ্ট ম্যাচের টিকিটের জন্য আবেদন করার এটি ছিল সমর্থকদের প্রথম সুযোগ। বৃহস্পতিবার টিকিটের দাম প্রকাশের পর যে সমালোচনা শুরু হয়েছে, তার পরও মূল্য কাঠামো পুনর্বিবেচনার তেমন কোনও ইঙ্গিত ফিফা দিচ্ছে না। ফিফা জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় টিকিটের চাহিদায় শীর্ষে তিনটি স্বাগতিক দেশের সমর্থকরা। এরপর বেশি আগ্রহ দেখিয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামার সমর্থকরা।

You might also like!