Breaking News
 
Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা

 

West Bengal

7 months ago

Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কোচবিহারের রাসমেলা মাঠের জনসভা থেকে দলীয় ঐক্য ও সমন্বয়ের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষ যে সমস্যার মুখে পড়ছেন, তা মোকাবিলায় দলীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। মমতা বলেন, “বিএলএরা যেমন নিজেদের দায়িত্ব পালন করছেন, তেমনই পুরো দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয়।” তাঁর বক্তব্যে স্পষ্ট, এই পরিস্থিতিতে আলাদা করে নয়, দলগতভাবেই লড়াইয়ের রাস্তা খুঁজতে হবে। 

এসআইআর প্রক্রিয়াকে ‘অপরিকল্পিত’ বলে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তবে সাধারণ ভোটারদের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি বলেন, যদি কাউকে হেয়ারিংয়ের জন্য ডাকা হয়, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। যাঁর কাছে যে কাগজপত্র আছে, তা নিয়েই হাজির হওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজন হলে রাজ্য সরকার ও দল পাশে থাকবে বলে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প খোলা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র থাকবে, যেখানে ভোটাররা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। 

এদিনের সভা থেকে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, “কখনও নোটবন্দি, এখন এসআইআরের নামে ভোটবন্দি চলছে। পরিকল্পিতভাবে প্রায় এক কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ছক কষা হচ্ছে।” মৃত না হয়েও অনেককে মৃত দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। সোমবার প্রশাসনিক সভার পর স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়ে মমতা স্পষ্ট করেন, সংগঠনের ভেতরের ঐক্যই আগামী লড়াইয়ের প্রধান শক্তি। কোচবিহার সভা থেকে সেই বার্তাই আরও একবার জোরালভাবে তুলে ধরলেন তিনি। 

You might also like!