Breaking News
 
Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট Rath Yatra 2026: রথের সকালে মায়াপুরে দিলীপ ঘোষ, গোসেবা ও যজ্ঞের মাঝেই তৃণমূলকে কড়া বার্তা Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া Midnapore Road Accident: রথের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত ৪, শোকের ছায়া

 

West Bengal

7 months ago

WB Weather Update: বইছে উত্তুরে হাওয়া; তারতম্য নেই তাপমাত্রায়, বঙ্গে শীতের আমেজ

Cold Morning in Kolkata
Cold Morning in Kolkata

 

কলকাতা, ১২ ডিসেম্বর : আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না, মাঝেমধ্যে ওঠানামা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তুরে হাওয়া বইছে, তাই বজায় রয়েছে শীতের আমেজ। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের তুলনায় এখন অত্যধিক বেশি ঠান্ডা উত্তরবঙ্গের পাহাড়ে। শীতে কাঁপছে দার্জিলিং ও কালিম্প‍ঙ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের সমতল ও মালদা-সহ অন্যান্য জেলাতে আগামী কিছু দিন ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না।

You might also like!