Breaking News
 
Chirag Paswan: কমিশনের অন্দরে ভিন্নমতের জল্পনা! জ্ঞানেশ বিতর্কে মুখ খুলে কী বললেন জোটসঙ্গী মন্ত্রী? Annapurna Bhandar: উৎসবের মাসে বড় খবর! অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি নিয়ে নয়া বার্তা Egg attack on Sayan Banerjee: ‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’! সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য

 

kolkata

3 months ago

Kolkata Traffic update: ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, রবিবাসরীয় ছুটির দিনে ভোগান্তি

Second Hooghly Bridge closed again
Second Hooghly Bridge closed again

 

কলকাতা, ১৪ জুন : জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতু রবিবার আরও এক দফায় বন্ধ রয়েছে। এদিন সকাল ৬টা থেকে দুপুর দুটো পর্যন্ত মোট ৮ ঘন্টা এই সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করছে না। ছুটির দিন হলেও, গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়েছে বহু মানুষকে। এ প্রসঙ্গে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৪ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সেই কারণে বিকল্প পথে চলছে যানবাহন। জরুরি রক্ষণাবেক্ষণের জন্যই মূলত বন্ধ রাখা হয়েছে এই সেতু।

You might also like!