Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

1 month ago

Weather Forecast : দক্ষিণবঙ্গে বজায় গরম ও অস্বস্তি, উত্তরে সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি

Weather Forecast
Weather Forecast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বজায় রয়েছে গরম ও অস্বস্তি, ঘর্মাক্ত গরমে দুর্বিষহ অবস্থা। চড়ছে তাপমাত্রার পারদও। দক্ষিণবঙ্গ যখন গরমে নাজেহাল, তখন উত্তরবঙ্গে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে বিশেষ সতর্কতা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনই বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

You might also like!