Breaking News
 
Ganguly Biopic: সৌরভের বায়োপিকের শুটিংয়ে পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা, অবনমনের মুখে ইংল্যান্ডের ক্লাব Steve Smith: ‘যেন নেকড়েদের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল’! ৮ বছর পর বল বিকৃতি কাণ্ডের ভয়াবহ স্মৃতি স্মিথের Politics To Prime Video: মুখপাত্র থেকে শেহওয়াগের দলে! বিজেপি ছাড়ার পর নতুন কাজ পেলেন শেহজাদ, কী বললেন? Agnimitra Paul: ইএসপি বন্ধ রেখে দূষণের অভিযোগ! ‘তৃণমূল জমানার বদভ্যাস আর নয়’, কড়া বার্তা অগ্নিমিত্রার Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Swara Bhasker on Ayodhya verdict: ‘রামজন্মভূমি রায়ে হিন্দু হিসেবে লজ্জিত’! স্বরা ভাস্করের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

 

kolkata

1 hour ago

Akash Maoist leader Arrested: ‘পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় লাল সন্ত্রাস খতম’! মাওবাদী আকাশ গ্রেপ্তারিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Arrested Maoist leader
Arrested Maoist leader

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাওবাদী দমনে বড়সড় সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। বৃহস্পতিবার সকালে এসটিএফের বিশেষ অভিযানে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন ধরে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলকে। এই অভিযানের সাফল্যের জন্য কলকাতা পুলিশের এসটিএফের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গের মাটিতে কোনও ভাবেই ‘লাল সন্ত্রাস’ মাথাচাড়া দিতে দেওয়া হবে না। তাঁর কথায়, “আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গে ত্রিসীমানায় লাল সন্ত্রাসকে খতম করা হবে। কোথাও মাথাচাড়া দেওয়ার চেষ্টা হলে রাজ্য সরকার শক্ত হাতে দমন করবে। আমাদের পুলিশ এ বিষয়ে যথেষ্ট সতর্ক ও দক্ষ।” 

বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ডের জঙ্গলযুদ্ধের অন্যতম কমান্ডার আকাশ ওরফে অসীম মণ্ডলের মাথার দাম ছিল ২ কোটি ২০ লক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে দেশকে মাওবাদীমুক্ত করতে লাগাতার যৌথ বাহিনীর অপারেশনে ছত্তিশগড়, ঝাড়খণ্ডে একে একে মাওবাদীরা হয় আত্মসমর্পণ করেছেন নয়তো অভিযান চালিয়ে তাঁদের খতম করা হয়েছে। কিন্তু যৌথ বাহিনীর এত কঠিন অপারেশনের মধ্যেও আকাশ নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। আত্মসমর্পণ বা লড়াইয়ে মৃত্যুমুখে পড়েননি। বরং স্কোয়াডের বাকি সদস্যদের নিয়ে নতুন করে জঙ্গলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তা আর হলো না। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ বৃহস্পতিবার সকালে পটাশপুর থেকে গ্রেপ্তার করা হয় আকাশকে। 

এরপরই এক্স হ্যান্ডলে এসটিএফের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের সিপিআই(মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ ওরফে অসীম মণ্ডলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পটাশপুরের লালট থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গত ১৫ বছর ধরে আন্তঃরাজ্য সীমানায় যে ধরনের সন্ত্রাস চলছিল, তা দমন করতে নিজেদের দক্ষতার পাশাপাশি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য এসেছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গ সরকার লাল সন্ত্রাস বরদাস্ত করবে না। কোনওরকমভাবে তা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে গুঁড়িয়ে দেওয়া হবে। এরাজ্যের মানুষের সুরক্ষার স্বার্থে কোনও উগ্রবাদী মানসিকতাকে দমন করা কর্তব্য। আইনশৃঙ্খলা বজায় রাখতে সমাজবিরোধী কোনও কাজ হলেই তা রুখে দেওয়া হবে। সেই ক্ষমতা আমাদের পুলিশের আছে।’ 

You might also like!