kolkata

4 hours ago

Abhisekh Banerjee: সই জাল-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee moves High Court
Abhishek Banerjee moves High Court

 

কলকাতা, ৩ জুন : বিধায়কদের সই জাল-কাণ্ডে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিআইডি তাঁকে নোটিস দিয়েছে। আগামী ৮ জুন ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তা চ্যালেঞ্জ করে এ বার হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, সেই সংক্রান্ত রক্ষাকবচ চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়কদের সই জাল বিতর্কের তদন্ত করছে সিআইডি। এই মামলায় সোমবারই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় নোটিশ দিয়েছে সিআইডি। আগামী ৮ জুন ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। দলীয় বিধায়কদের সই জালিয়াতি সংক্রান্ত তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হাইকোর্টে গেলেন অভিষেক।

You might also like!