Breaking News

 

kolkata

45 minutes ago

Annapurna Yojana: ১৭ সেপ্টেম্বর অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari on Annapurna Yojana
CM Suvendu Adhikari on Annapurna Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে, চলতি মাসের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই ‘যোগ্য’ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে চলেছেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা। তাঁর দাবি, গত মাসের তুলনায় এবার উপভোক্তার সংখ্যাও বেড়েছে। 

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। আগস্টেও বেড়েছে উপভোক্তার সংখ্যা। সেপ্টেম্বর প্রায় ১০ লক্ষ বেড়েছে উপভোক্তার সংখ্যা। এবার ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 

তবে শর্ত রয়েছে একইরকম। সেগুলি হল – মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি হলে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। পারিবারিক আয় হতে হবে সর্বাধিক ১২ লক্ষ টাকা। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা। তবে যাঁরা দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছে তাঁরা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে ৩টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন না। 

You might also like!