Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sabitri Chatterjee: সাবিত্রীর কথায় দাদাগিরির মঞ্চে হেসে কুপোকাত সৌরভ ও প্রধান টিম

Sourav and the Prodhan team laughed on the stage of Dadagiri at Sabitri's words
Sourav and the Prodhan team laughed on the stage of Dadagiri at Sabitri's words

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্যই জি বাংলার তরফে দাদাগিরি ১০ এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা মিলেছে দেবসহ প্রধান টিমের। সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রসিকতা করতে দেখা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে। 

সাবিত্রী চট্টোপাধ্যায় এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানান তাঁর যাঁকেই পছন্দ হয়েছে তাঁরই নাকি বউ ছিল! বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, 'যখনই কাউকে একটু ভালো লেগেছে তখনই তিনদিনের মাথায় শুনলাম তার বউ আছে।' এটা শুনেই সৌরভ, দেব সহ সবাই হেসে ওঠেন। বাদ যান না পরাণ বন্দ্যোপাধ্যায়ও। সেটা দেখে সৌরভ বলে ওঠেন, 'পরাণ দার হাসি দেখো!' এটা শুনে সাবিত্রী চট্টোপাধ্যায় ফের বলেন, 'আমার সঙ্গে ওর সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু বিয়ে আর করা হল না।' এটা শুনে দেব অবাক হয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেন। সৌরভ হাসতে হাসতে গড়িয়ে পড়েন। বাদ যাননি সোহম এবং মমতা শঙ্কর।

You might also like!