
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর : উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুক্রবার ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা সদস্য পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জি-কে তাঁর জন্মজয়ন্তীতে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। একজন দূরদর্শী চিন্তাবিদ, দেশপ্রেমিক এবং 'একাত্ম মানবতাবাদ' ও 'অন্ত্যোদয়'-এর পথিকৃৎ হিসেবে, উন্নয়নের কেন্দ্রে সাধারণ মানুষকে রাখা এবং সারির শেষ ব্যক্তির উত্থানের তাঁর শাশ্বত আদর্শ অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি, সামাজিক ন্যায়বিচার এবং দেশ গঠনের আমাদের সম্মিলিত যাত্রাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ছিল সরলতা, চিন্তাশীলতা, দেশের প্রতি নিঃস্বার্থ সেবা এবং সমাজের শেষ ব্যক্তির কল্যাণে উৎসর্গের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। 'অন্ত্যোদয়'-এর মাধ্যমে দীনদয়াল উপাধ্যায় উন্নয়নমূলক কাজে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। তাঁর ভাবনার মূল নির্যাস ছিল— উন্নয়ন তখনই সার্থক, যখন তার সুফল সমাজের শেষ ধাপ পর্যন্ত পৌঁছায় এবং প্রতিটি মানুষ সম্মানজনক জীবনযাপনের সুযোগ পায়। স্বদেশী, স্বনির্ভরতা, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর তাঁর চিন্তাভাবনা আজও সমকালীন ভারতীয় চর্চা ও দেশ গঠনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাভাবনা ও তাঁর ব্যক্তিত্ব সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা সদস্য পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শুক্রবার তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী| প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জীবন দেশের প্রতি নিঃস্বার্থ সেবা, সরলতা, সততা এবং নীতির প্রতি অটল নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 'অন্ত্যোদয়'-এর মাধ্যমে তিনি সমাজের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে উন্নয়ন, সুযোগ ও সম্মান পৌঁছে দেওয়ার পথ দেখিয়েছেন; অন্যদিকে 'একাত্ম মানবতাবাদ'-এর মাধ্যমে তিনি অন্তর্ভুক্তিমূলক, সুষম ও সমন্বিত উন্নয়নের এক বিস্তৃত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তাঁর চিন্তাভাবনা, জীবন ও আদর্শ সর্বদা দেশসেবায় অনুপ্রাণিত করবে এবং আগামী প্রজন্মকে পথ দেখাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, দীনদয়াল উপাধ্যায় রাজনীতিকে ক্ষমতা দখলের মাধ্যম হিসেবে নয়, বরং দেশসেবা ও সমাজের শেষ ব্যক্তির উত্থানের পথ হিসেবে দেখতেন। 'রাষ্ট্রধর্ম' ও 'পাঞ্চজন্য'-র মাধ্যমে তিনি জাতীয়তাবাদী চিন্তাভাবনাকে ভাষা দিয়েছেন এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যের বিষয়গুলিকে পূর্ণ স্পষ্টতার সঙ্গে তুলে ধরেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন, দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ও নীতি দেশকে একটি বিকল্প মতাদর্শ উপহার দিয়েছে। দেশের পুনর্গঠনে তাঁর মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দরিদ্রদের কল্যাণের উদ্দেশ্যে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানবতাবাদের দর্শন ও অন্ত্যোদয়ের চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছেন। এমন মহান দূরদর্শীকে প্রণাম জানাই।কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয় নীতি আমাদের মূল অনুপ্রেরণা। তিনি দেশকে একাত্ম মানবতাবাদের রূপে এমন এক উৎকৃষ্ট চিন্তাভাবনা দিয়েছেন, যা উন্নত ও স্বনির্ভর ভারতের ভিত্তিপ্রস্তর। তাঁর আদর্শ জীবন ও পবিত্র চিন্তাভাবনা আমাদের সকলকে দেশের উন্নতি ও জনকল্যাণমূলক কাজে সর্বদা অনুপ্রাণিত করবে।
I pay my respectful homage to Pandit Deen Dayal Upadhyaya Ji on his Birth Anniversary. A visionary thinker, patriot and champion of Integral Humanism and Antyodaya, his timeless ideals of placing people at the heart of development and uplifting the last person in the queue continue to inspire our collective journey towards inclusive progress, social justice and nation-building.
— Vice-President of India (@VPIndia) September 25, 2026
