kolkata

1 hour ago

All India Women's Conference: সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা যুব কংগ্রেসের

All India Women's Conference
All India Women's Conference

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : মহিলা কংগ্রেসের স্থাপনা দিবসে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের তরফে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, " সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নারীর অধিকার, মর্যাদা, সমতা ও ক্ষমতায়নের লক্ষ্যে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের দীর্ঘ সংগ্রাম ও অবদান অনুপ্রেরণার উৎস। গণতন্ত্র ও সমাজের অগ্রগতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ আরও সুদৃঢ় হোক - এই কামনা করি। প্রতিষ্ঠা দিবসে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সকল নেত্রী, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।"

You might also like!