Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Country

1 year ago

Delhi: বিরোধীদের তুমুল হইচই সংসদে, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

parliament
parliament

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : আদানি ইস্যুতে বিরোধীদের তুমুল হইহট্টগোলে ফের উত্তাল হয়ে উঠল সংসদের উভয়কক্ষ। সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন, কিন্তু বিরোধীদের হইচইয়ের কারণে প্রথমে বারোটা পর্যন্ত উভয়কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

পরে বারোটার পর অধিবেশন শুরু হলেও, একইরকম পরিস্থিতি অব্যাহত থাকে সংসদের উভয়কক্ষে। ফলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম বলেছেন, "খুবই হতাশ লাগছে! আমি এই আশা নিয়ে এসেছি যে, সদনে সুষ্ঠুভাবে কাজ হবে, কিন্তু আমি খুবই হতাশ যে সদন কাজ করতে পারছে না। সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, বিরোধীদেরও কথা বলতে দেওয়া উচিত।"

You might also like!