Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 year ago

RGKar issue: আর জি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, চোখের জল মুছলেন শুভেন্দু

RG KAR
RG KAR

 

কলকাতা, ২৬ নভেম্বর : আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এখনও কিনারা হয়নি। চলছে তদন্ত। এমতাবস্থায় মঙ্গলবার দুপুরে নির্যাতিতার মা ও বাবা আসেন বিধানসভায়। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় আসেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতেই বিধানসভায় আসেন তাঁরা। সাড়ে বারোটার একটু আগে নির্যাতিতার বাবা-মা বিধানসভায় পৌঁছন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তাঁরা।

বিধানসভার শীতকালীন অধিবেশনে দ্বিতীয় দিনে বিরতির আগেই নির্যাতিতার বাবা-মা পৌঁছন। উভয়পক্ষের মধ্যেই দীর্ঘ আলোচনার সময় বাবা ও মা কেঁদে ফেলেন। অভিশপ্ত সেই রাতের ঘটনা ব্যাখ্যা করেন তাঁরা। চোখের জল মুছে দেন বিরোধী দলনেতা। শুভেন্দু আশ্বাস দিয়েছেন, নির্যাতিতার জন্য বিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে রাজনৈতিক উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়াই প্রধান বিরোধী দলের সকল বিধায়ক ধর্নায় বসবেন।

You might also like!