Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Banshuri Swaraj:কেজরিওয়াল ও এএপি-র জন্য আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত দিল্লিবাসী : বাঁশুরি স্বরাজ

Banshuri Swaraj
Banshuri Swaraj

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। বুধবার বাঁশুরি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল ও এএপি-র জন্য আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত দিল্লিবাসী। বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, "আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৩টিতে প্রযোজ্য, কিন্তু দুর্ভাগ্যবশত, কেজরিওয়াল এবং আম আদমি পার্টি সরকার দিল্লিতে প্রতিশোধের রাজনীতি করে, তাই দিল্লির জনতা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত।"

বাঁশুরি স্বরাজ আরও বলেছেন, "এএপি সরকার এই প্রকল্প দিল্লিতে বাস্তবায়নের অনুমতি দেয় না, তাই দিল্লির ৭ জন সাংসদই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার এই মামলার শুনানি ছিল, উভয় বিচারক দিল্লি সরকারকেও জিজ্ঞাসা করেন, দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা যখন এত খারাপ, তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে দ্বিধা কেন? আগামীকাল ফের শুনানি হবে।"

You might also like!