Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Weather Update In Delhi : দিল্লির বাতাস এখনও দূষিত, যমুনার জলেও ভাসছে বিষাক্ত সাদা ফেনা

Delhi Weather
Delhi Weather

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : জাতীয় রাজধানী দিল্লির বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) এখনও ‘খারাপ’ স্তরেই রয়েছে। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। ধীরে ধীরে শীতের দাপটও বাড়ছে দিল্লিতে। সোমবার সকালেও দূষণের কবলে ছিল দিল্লির ওয়াজিরপুর, জাহাঙ্গিরপুরী, আনন্দ বিহার, চাঁদনি চক এলাকা। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল অক্ষরধাম, ইন্ডিয়া গেট, কর্তব্যপথও।

দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়। যমুনার জলের এই দূষণ মোটেও কমছে না। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা এখন স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কুয়াশাও উল্লেখযোগ্যভাবে কমেছে।


You might also like!