Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

Country

1 year ago

Lucknow: অজয়কে সম্ভল যেতে বারণ পুলিশের, মসজিদের কাছে এখনও মোতায়েন পুলিশ

Uttar Pradesh
Uttar Pradesh

 

সম্ভল ও লখনউ, ২ ডিসেম্বর : এখনও পুরোপুরি শান্তি ফিরল না উত্তর প্রদেশের সম্ভলে। সোমবারও সম্ভলের শাহি জামা মসজিদের কাছে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।

এদিকে, সোমবারই সম্ভলে আসার কথা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের। কিন্তু, পুলিশ তাঁকে সম্ভলে আসতে বারণ করেছে। এ প্রসঙ্গে অজয় রাই বলেছেন, "তাঁরা (পুলিশ) আমাকে একটি নোটিশ জারি করেছে এবং আমাকে বলেছে, আমার সফরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অবশ্যই, আমরা বিশৃঙ্খলা চাই না, কিন্তু শান্তি বিরাজ করুক। সেখানে পুলিশ ও সরকার যে নৃশংসতা ও অবিচার করেছে, আমি চাই আমার নেতৃত্ব তা জানুক। তাঁরা (পুলিশ) আমাকে নোটিশ দিলেও আমি শান্তিপূর্ণভাবে সেখানে যাব।"

You might also like!