Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

1 year ago

Skin Care: এক চামচ চিনিতেই ফিরবে ত্বকের জেল্লা,কি করবেন জেনে নিন একনজরে

Sugar
Sugar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:

আপনার রূপের জেল্লা দিন দিন কমে আসছে। রোদে পুড়ে চামড়া কালো হয়ে যাচ্ছে। নানান কসমেটিকস্ ব্যবহার করছেন, প্রচুর অর্থ ব্যয় করছেন কিন্তু লাভ কিছুতেই হচ্ছেনা। বিশেষজ্ঞরা বলছেন, আপনার রান্নাঘরেই রয়েছে এমন অনেক কিছু,যা দিয়ে খুব সহজেই রূপচর্চা সেরে নিতে পারেন। বিশেষ করে রোজকার রূপটানে রাখুন চিনি। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে চিনি কিন্তু দারুন কাজ করবে।

১) ডাস্ট কফি আর কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভাল করে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে এই ফেসপ্যাক দারুণ কাজ করবে।

২) এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চা চামচ চিনি যোগ করুন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালভাবে মেশান। এবার এটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে দারুণ কাজ করবে এই ফেসপ্যাক।

৩) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ভাল করে মিশিয়ে পুরো মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে শুকিয়ে নিন এবং তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

৪) ব্রনর সমস্যায় জর্জরিত? গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন মুখে লাগান দেখবেন ধীরে ধীরে ব্রনর সমস্যা দূর হবে।

৫) একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।


You might also like!