Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Country

1 year ago

Arvind Kejriwal: দিল্লির বিধানসভা ভোটে একাই লড়বে এএপি, ঘোষণা কেজরিওয়ালের

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি  : আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল  জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে, কোনও জোট করবে না। ২০২৫-এর ভোটের আগে কেজরিওয়ালের এই সিদ্ধান্ত ইন্ডি জোটের জন্য বড় ধাক্কা বলে মত ওয়াকিবহাল মহলের।

সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দেন, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি কোনও জোটে থাকবে না। একা লড়বে। এই ঘোষণার পরেই রাজধানীর রাজনীতির পারদ চড়তে চলেছে বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ।

উল্লেখ্য, বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের শুরুতে ভোট হতে পারে। আর সেই নির্বাচনে ইন্ডি জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি।

You might also like!