kolkata

1 week ago

Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা

Earthquake strikes Kolkata on Thursday noon
Earthquake strikes Kolkata on Thursday noon

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কলকাতায় আবার ভূমিকম্প। এ বার ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা। আতঙ্কে পথে শয়ে শয়ে লোক। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায়। বারবার কম্পন অনুভূত হয়েছে। সবমিলিয়ে ৪৫ সেকেন্ড কম্পন স্থায়ী হয় তিলোত্তমায়। 

শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায় ভূকম্পন অনুভূত হয়। বহুতল থেকে আতঙ্কে নিচে নেমে পড়েন শয়ে শয়ে লোক। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়। শোনা যাচ্ছে, এদিনের ভূকম্পনের জেরে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি পুরনো বাড়ি হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে)

You might also like!