Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 hour ago

Jagdeep Dhankhar Mahakaleshwar Temple: উজ্জ্বয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে যোগ দিলেন ধনখড়

Former Vice President Jagdeep Dhankhar
Former Vice President Jagdeep Dhankhar

 

উজ্জ্বয়িনী, ২৮ ফেব্রুয়ারি : উজ্জ্বয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে যোগ দিলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শনিবার সকালে অসংখ্য পুণ্যার্থীদের সঙ্গে বসে ভস্ম আরতি দেখেন তিনি। পাশাপাশি মন্দির ঘুরে দেখেন এবং পুজোও দেন ধনখড়। দেশের প্রগতি প্রসঙ্গে প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এদিন বলেন, "ভারত এক উল্লেখযোগ্য ইতিবাচক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা মানসিকতার প্রতিফলন ঘটাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে তাও অসাধারণ।"

ধনখড় আরও বলেন, "আমরা যেন অহংকার, ঘৃণা, প্রতিশোধ এবং ঈর্ষার ঊর্ধ্বে উঠে জীবনে সুস্থ ও সুখী হতে পারি। আমি আমাদের দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। আমি কৃষিকাজের পটভূমি থেকে এসেছি। আমাদের দেশের প্রতি আমাদের কৃষক এবং সেনা সদস্যদের ত্যাগ অপরিসীম এবং আমরা সর্বদা তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি।"

You might also like!